সাউদাম্পটনকে হারিয়ে খানিকটা আত্মবিশ্বাস ফিরে পেল লিভারপুল
দি নিউজ লায়ন; আর কয়েকদিন পরেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি। তার আগে প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। জিতলে কার্যত চ্যাম্পিয়ন হয়ে যেত ম্যান সিটি। কিন্তু লক্ষ্যে পৌঁছতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে পেপ গুয়ার্দিওলার দলকে। চেলসির বিরুদ্ধে হার যে তাদের ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা অনায়াসে বলা যায়। ৩-১-৪-২ ছকে চেলসির বিরুদ্ধে দল সাজিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি।
৩-৪-২-১ ছকে রণনীতি সাজিয়েছিলেন তুচেল। ফলে শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচে হাড্ডাহাড্ডি মোকাবিলা চোখে পড়ে। খেলার প্রথম গোলটি আসে ম্যান সিটির তরফে। ৪৪ মিনিটে বল জালে জড়ান রাহিম স্টারলিং। এক গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে প্রিমিয়ার লিগ জয়ের থেকে আর কয়েক কদম দূরে থাকা পেপ গুয়ার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণে চাপ বাড়ায় চেলসি। তাতেই কুপোকাৎ হয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্স। ৬৩ মিনিটে হাকিম জেইচের গোলে ম্যাচে সমতায় ফেরে চেলসি। ম্যাচের অন্তিম মুহুর্তে গোল করে তুচেলের দলের জয় নিশ্চিত করেন মার্কাস আলোনসো। ২-১ গোলে ম্যাচ জেতে চেলসি। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। জয়ী দলের হয়ে গোল করেন সাদিও মানে ও দিয়েগো আলকানতারা।

Post a Comment